স্কুলের ভিতর সকেট বোমা, চাঞ্চল্য!

Share Link:

স্কুলের ভিতর সকেট বোমা, চাঞ্চল্য!

স্কুলের ভিতর সকেট বোমা

মুর্শিদাবাদে স্কুলের ভিতরে সকেট বোমা উদ্ধার,হাসানপুর বিদ্যাপীঠ স্কুলে জোড়া সকেট বোমা।স্কুলের ছাদে ও বাগানে পরে রয়েছে বোমা,স্কুল চলাকালীন এই বোমা উদ্ধারে চাঞ্চল্য।স্কুলে পড়ুয়া ,শিক্ষক - শিক্ষিকারা রয়েছেন খুব স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।স্কুলে ইতিমধ্যেই পৌঁছেছে বম্ব স্কোয়াড।আজ সকাল বেলাতেই যারা বাগানে কাজ করতে যান তারাই এই বোমা গুলো দেখতে পান,তারাই পুলিশকে খবর দেন।সেই স্কুলে বোমা কিভাবে এলো সেটাই খতিয়ে দেখছে পুলিশ।শিক্ষকদের মধ্যে বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল,সেই কারণেই কি আতঙ্কিত করার জন্য এই বোমা রাখা হয়েছিল!নাকি এর পিছনে রয়েছে অন্য কিছু কারণ সেটাই এখন প্রশ্ন।পুলিশ এখন তদন্ত করছে এই নিয়ে।

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

Stay Connected

Get Newsletter

Featured News


Editors Choice