অ্যাডিনো-তে ২ মাসে প্রাণ গেল ৯৩ জন শিশর, বি সি রায় হাসপাতালে আরও ৫ শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো

Share Link:

অ্যাডিনো-তে ২ মাসে প্রাণ গেল ৯৩ জন শিশর, বি সি রায় হাসপাতালে আরও ৫ শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো

অ্যাডিনো-তে ২ মাসে প্রাণ গেল ৯৩ জন শিশর, বি সি রায় হাসপাতালে আরও ৫ শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে আরও ৫ শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো। শেষ যে শিশুটি মারা যায় তার বাড়ি দে-গঙ্গায়, কার্তিক পুরে। আড়াই বছরের শিশু তাকে গত মাসের ১৩ তারিখে হাসপাতালে ভর্তি করা হয়, এবং তারপর থেকেই তাকে জেনারেল বেডে রেখে তার চিকিৎসা করা হচ্ছিল। গতকাল চিকিৎসকরা লিখেছিলেন যে  পেডিয়াট্রিক আই সি ইউ (Pediatric ICU) - তার দরকার, কিন্তু আই সি ইউ খালি নেই। হাসপাতালে যে ২৪টি পিকু বেড রয়েছে সেই ২৪ টি বেড-ই ভর্তি। ও তার সঙ্গে বি. সি. রায় এর যে দ্বিতীয় ক্যাম্পাস রয়েছে বেলেঘাটাতে সেখানেও ৭২ টা বেডের ৭২ টাই ভর্তি। - সেই জন্য শিশুটিকে পেডিয়াট্রিক বেড দেওয়া যায়নি বলে শিশুটির বাবা অভিযোগ জানিয়েছেন। এবং তার সাথে কাল সারাদিন সারারাত কোন বেড পাওয়া যায়নি। আজ ভোর সাড়ে চারটে নাগাদ একটি শিশুর মৃত্যুর ঘটনার পর একটি পেডিয়াট্রিক বেড খালি হয়, তখনই ওই শিশুটিকে ওই বেড দেওয়া হয়। কিন্তু তারপর আর ঘন্টাখানেক শিশুটি বেঁচে ছিল, এবং আজ সকাল সাড়ে দশটা নাগাদ তার পরিবারকে ডেকে জানানো হয় ওই আড়াই বছরের শিশুটির মৃত্যু ঘটেছে। এই নিয়ে গতকাল রাত বারোটা থেকে মোট পাঁচটি শিশুর মৃত্যু ঘটল। এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাস থেকে ধরলে বেসরকারি মতে গোটা রাজ্যে ৯৩ টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে সরকারের দাবি ফেব্রুয়ারি মাসে মারা গিয়েছে ১২ টি শিশু শুধুমাত্র সরকারি হাসপাতালে। এই পঞ্চম শিশুর মৃত্যুর আগে যে শিশুটির মৃত্যু হয় তার দেহ তার পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়, ও গতকাল মালঞ্চের বাসিন্দা একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটে ও আরেকটি শিশু মেটিয়াব্রুজে বাড়ি তার মৃত্যুর ঘটনার খবরও পাওয়া যায়।
চিকিৎসকরা জানাচ্ছে যত গরম পড়বে ভাইরাসের প্রকোপ কমতে পারে, এটাই তারা আশা করছেন। এবং তারা আশা করছেন ভাইরাসের মারণ ক্ষমতা কমলে হয়তো বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ।

More News:

test
19th January 2023

test

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

Stay Connected

Get Newsletter

Featured News


Editors Choice