এপ্রিল এর আগেই অবশ্যই করতে হবে প্যান ও আধার কার্ড এর লিঙ্ক, কি করে করবেন জানুন পদ্ধতি

এপ্রিল এর আগেই অবশ্যই করতে হবে প্যান ও আধার কার্ড এর লিঙ্ক, কি করে করবেন জানুন পদ্ধতি
আয়কর দপ্তর সম্প্রতি প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেকটি প্যান কার্ড ধারীদের জানা আবশ্যিক, না হলে হতে হবে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন। সম্প্রতি কিছুদিন আগে আয়কর দপ্তর থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছিল প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক। এই লিংক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে লিংক না করলে ভর্তি হবে জরিমানা এবং বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড।
আয়কর দপ্তর সূত্রের খবর, আপনি যদি ৩১ শে মার্চ, ২০২৩ এর আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক না করে থাকেন তাহলে আপনার উপর পড়বে ১০,০০০ টাকার জরিমানা। এছাড়াও এই কাজ যদি না করা হয় ১ এপ্রিল, ২০২৩ থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আর এই প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে হতে হবে বিভিন্ন ব্যাংক সমন্বিত সমস্যার সম্মুখীন। এছাড়াও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যদি লিংক না থাকে তাহলে বেশ কিছু সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যেতে পারে আপনি। কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন রইলো পদ্ধতির বিস্তারিত বিবরণ।
প্রথমে যেতে হবে ভারতের আইকন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে
লিংক - (https://www.incometaxindiaefiling.gov.in/)
লিংকে ক্লিক করার পর হোমপেজ এর কুইক লিংক সেকশনে গিয়ে সেখানে থাকা লিংক আধার অপশনে ক্লিক করতে হবে।
একটি নতুন পেজ খোলার পর, সেখানে আপনি আপনার প্যান, আধার নম্বর এবং আধার কার্ডে যে বানানে আপনার নাম লেখা রয়েছে সেই নাম জায়গা অনুযায়ী লিখতে হবে।
সমস্ত কিছু ফিলাপ করা হয়ে গেলে পেজের শেষে থাকা ক্যাপচার কোড দিয়ে শেষের লিংক আধার বাটানে ক্লিক করতে হবে।
More News:
বাবরি ও গোধরা সংক্রান্ত সমস্ত মামলায় ইতি টানল সর্বোচ্চ আদালত।




















Leave A Comment