আমফানে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় পঞ্চায়েত অফিসে ঢুকতে পারছেন না তৃণমূল উপপ্রধান!

পঞ্চায়েত অফিসে ঢুকতে পারছেন না তৃণমূল উপপ্রধান!
কাকদ্বীপের পর এবার নামখানা,তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ফের ব্রাত্য উপপ্রধান।দক্ষিণ ২৪ পরগনায় ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল,নামখানা ব্লকের বুদাখালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান এর দাবি আড়াই বছর ধরে পঞ্চায়েত অফিসে ঢুকতে পারছেন না তিনি।তার দাবি,আমফানে ত্রাণ দুর্নীতির অভিযোগে দলের পঞ্চায়েত প্রধান ও দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি,সেই কারণেই তাকে পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না।তার অভিযোগ,কোনো উন্নয়নমূলক কাজে সামিল করাও হচ্ছে না তাকে,তার হয়ে সই করছেন প্রধান।আম্ফানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিজে বাড়ি পেয়েছেন,অথচ দলের সঙ্গে অসহযোগিতা করেছেন উপপ্রধানের বিরুদ্ধে পাল্টা দাবি করেছেন তৃণমূলের প্রধান।'ভাগ-বাটোয়ারা' নিয়ে তৃণমূলের বিবাদ ,কটাক্ষ বিজেপির।
More News:
শিয়ালদা-বারাসাত-হাসনাবাদ লাইনে বাতিল ট্রেন- জেনে নিন বিস্তারিত।
চাকরি দেওয়ার নামে প্রতারণা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার




















Leave A Comment