মুখ পুড়ল পুলিশের, জামিন পেলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

Share Link:

মুখ পুড়ল পুলিশের, জামিন পেলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

মুখ পুড়ল পুলিশের, জামিন পেলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

ব্যাঙ্কশাল কোর্টে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর জামিন, একের পর এক সওয়াল করেন আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য থেকে অন্যান্য আইনজীবীরা। রাতেই বাড়িতে পৌছে যায় পুলিশ, মাঝরাতেই গ্রেফতার করে পুলিশ। রাতেই জিজ্ঞাসাবাদের পর থানা হয়ে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় কৌস্তভ বাগচীকে। যে যে ধারা দেওয়া হয়েছিলো কোর্টে একটিও ধারা ধোপে টিকলো না। বড়তলা থানায় ১০.৩০ অভিযোগ দায়েরের পর রাত ২.৩০ চার ঘন্টার মধ্যেই  অতি তৎপর হয়ে পরে পুলিশ পৌঁছে যায় কৌস্তভ বাগচীর বাড়িতে। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল ছেলেকে দাবি কৌস্তভের পরিবারের, প্রত্যেকের বাকস্বাধীনতা আছে, ছেলের জামিনে খুশি তার পরিবার। প্রায় আট ঘন্টা পর কৌস্তভ জামিন পেলেন, শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়েছে এবং ১০০০ টাকা ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। আদালতে প্রায় আঁধ ঘন্টা সওয়াল জবাব পর্ব চলে এবং বিচারকের নির্দেশে তার জামিন মঞ্জুর করা হয়েছে। প্রায় ১০০ জন আইনজীবী তার হয়ে আদালতে সওয়াল করেছে,পুলিশের ১০ মার্চ পর্যন্ত হেফাজত চাওয়ার আর্জি টিকলো না। 'কোনও বই থেকে উদ্ধৃত' করার জন্য কাউকে গ্রেফতার করা যায় না ,বললেন আদালত। কৌস্তভ জামিন পেতেই আদালতের বাইরে কংগ্রেস সমর্থকদের উল্লাস।

More News:

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

Stay Connected

Get Newsletter

Featured News


Editors Choice