গ্রেফতার কলকাতা হাইকোর্টের আইনজীবি ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

গ্রেফতার কলকাতা হাইকোর্টের আইনজীবি ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী
মধ্যরাত থেকেই কলকাতা পুলিশের তল্লাশি এবং সকালে তাকে গ্রেফতার করা হয়,রাত ৩.০০ টের সময় তাকে দীর্ঘক্ষণ জেরা করার পর অবশেষে তাকে ব্যারাকপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বড়তলা থানায়। এই গ্রেফতারে কৌস্তভের বক্তব্য এটা তার নৈতিক জয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন,মুখ্যমন্ত্রী অধীর চৌধুরী কে কিছু কটূক্তি করেছিলেন তার প্রতিবাদ করেছিলেন সেই কারণেই তার উপরে এই রোষ এমনটাই অভিযোগ করেছেন কৌস্তভ বাগচীর পরিবার। কলকাতা পুলিশের ১২ জনের দল তার বাড়িতে তল্লাশি করেন,পুলিশ বড়তলা থানা থেকে সমন নিয়ে আসে , তাতে 120B/ 153/ 354A 504/ 505/ 506)/ 509 IPC এছাড়াও আরো কিছু ধারায় তাকে গ্রেফতার করা হয়। এর আগেও অম্বিকেশ মহাপাত্র ,সন্ময় ব্যানার্জী যারা যারা শাসক দলের বিরুদ্ধে মুখ খুলেছে তাদের বিরুদ্ধেই এরম ধরণের মামলা দায়ের হয়েছে। তার হয়ে আইনি লড়াই লড়বেন CPIM সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য,তার গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। কৌস্তভ বাগচী কে না ছাড়া হলে এরপরে কংগ্রেস কর্মীরা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করবেন। কৌস্তভের গ্রেফতারির প্রতিবাদে বিরোধীরা শাসক দল কে কটাক্ষ ছুড়ে দিয়েছেন।
More News:
শিয়ালদা-বারাসাত-হাসনাবাদ লাইনে বাতিল ট্রেন- জেনে নিন বিস্তারিত।
চাকরি দেওয়ার নামে প্রতারণা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার
তাপস, কুন্তল ও নীলাদ্রির ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের




















Leave A Comment