জামিন পেলেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকী

Share Link:

জামিন পেলেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকী

জামিন পেলেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকী

কলকাতা হাইকোর্টে অবশেষে জামিন পেলেন ISF বিধায়ক নৌশাদ,গতকাল তার জামিনের আবেদনের শুনানি ছিলো এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্নের মুখে পড়তে হয়।যেখানে বিচারপতি প্রশ্ন করে যে রাজ্য সরকার কি প্রমান করতে পারবে সেদিন পুলিশকে আক্রমণ করার প্ররোচনা দিয়েছিলেন নৌশাদ?এই নিয়ে ল্যাপটপ এ সেদিন ভাষণের অংশ ও শোনেন বিচারপতি।ভাঙড়ে গন্ডগোল হয় ISF এর সঙ্গে তৃণমূলের পতাকা তোলাকে কেন্দ্র করে এবং সেই গন্ডগোলের আঁচ এসে পৌঁছায় ধর্মতলায়, যেখানে পুলিশের সঙ্গে  হাতাহাতি তে জড়িয়ে পড়েন ISF কর্মী সমর্থকরা।নৌশাদ সিদ্দিকী অভিযোগ করেন তার গাড়ি ভাঙচুর করা হয় এবং এই ঘটনার পর একের পর এক ISF কর্মী সমর্থকদের পুলিশ গ্রেফতার করে।অবশেষে ৪০ দিন পর কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন নৌশাদ,বিচারপতি দেবাংশু বসাক এর ডিভিশন বেঞ্চে শুনানি হয়।  গত ২১ এ জানুয়ারী তিনি গ্রেফতার হয়েছিলেন যেদিন ISF এর প্রতিষ্ঠা দিবস ছিলো।তার অভিযোগ ছিলো,পঞ্চায়েত ভোটের আগে তাকে বেরোতে দেওয়া হচ্ছে না এবং সেই কারণেই পরিকল্পিত ভাবে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে।

More News:

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

Stay Connected

Get Newsletter

Featured News


Editors Choice