এবার বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে CBI হানা, কেন্দ্রীয় বাহিনী ঘিরল বাড়ি
অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের পর থেকেই গরু পাচার কাণ্ডের শিকড়ে পৌঁছতে মরিয়া তদন্তকারীরা। কেষ্ট ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালী সিবিআইয়ের নজরে। তদন্তকারীদের হাতে এসেছে বহু ব্যাংক অ্যাকাউন্ট। সেই সব কিছুর ভিত্তিতেই চলছে তল্লাশি। এই পরিস্থিতিতে বুধবার সাত সকালে বোলপুরে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধিদের চারটি দল। একটি দল যায় বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অনুব্রত ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন তিনি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলে ভিতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা। শুরু হয় তল্লাশি ও জেরা। তদন্তকারীদের অনুমান, অনুব্রতকে গ্রেপ্তারের পর যে ১৭ টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, তার মধ্যে রয়েছে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টও। অনুব্রত মণ্ডল গরুপাচারের টাকা ওই কাউন্সিলরের নামে রাখতেন বলে মনে করা হচ্ছে।
More News:
শিয়ালদা-বারাসাত-হাসনাবাদ লাইনে বাতিল ট্রেন- জেনে নিন বিস্তারিত।
চাকরি দেওয়ার নামে প্রতারণা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার




















Leave A Comment