সিবিআইয়ের রেডারে ইলামবাজারের বেতাজ বাদশা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক আব্দুল লতিফ !
সিবিআইয়ের হেফাজতে এখন গোরুপাচার মামলায় জড়িত অনুব্রত মণ্ডল , এনামুল হক,ও সায়গল হোসেন। নজরে এবার অনুব্রত ঘনিষ্ঠ আব্দুল লতিফ। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে। সেই লতিফ এখন পলাতক। অনুমান করা হচ্ছে, লতিফ পালিয়েছে বাংলাদেশে। কিন্তু ইলমাবাজারের গোরুর হাটে সাধারণ একজন দড়ি বিক্রেতা কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হল সেটাই এখন তদন্ত করে দেখছে সিবিআই।
ইলামবাজারের সুখবাজার এলাকার বাসিন্দা আব্দুল লতিফ। ইলামবাজারের হাটে গোরু বাঁধার দড়ি বিক্রি করতে করতেই তার মাথায় হাত পড়ে গোরুপাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের। ধীরে ধীরে লতিফ হয়ে উঠেছিল ইলামবাজারের বেতাজ বাদশা। এশিয়ার বৃহত্তম এই ইলামবাজারের হাট নিয়ন্ত্রণ করত লতিফ।
সিবিআই সূত্রে খবর , আব্দুল লতিফের বর্তমান সম্পত্তির পরিমান আনুমানিক ১০০ কোটি টাকার উপরে। ইলামবাজারে কান পাতলেই সোনা যাচ্ছে লতিফ পালিয়েছে বাংলাদেশ। কিন্তু, তার সমস্ত ব্যবসায় চলছে স্বাভাবিক ভাবে। প্রশ্ন উঠছে কোনও জায়গা থেকে গোটা ব্যবসা নিয়ন্ত্রণ করছে সে। আর সেই তদন্তেই নেমেছে সিবিআই।
More News:
শিয়ালদা-বারাসাত-হাসনাবাদ লাইনে বাতিল ট্রেন- জেনে নিন বিস্তারিত।
চাকরি দেওয়ার নামে প্রতারণা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার




















Leave A Comment