জন্মদিনে মদ্যপানের ভিডিও ভাইরাল করা হয়েছে, ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা

Share Link:

জন্মদিনে মদ্যপানের ভিডিও ভাইরাল করা হয়েছে, ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা

গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল শ্রীলেখার জন্মদিন। আগে থেকেই অভিনেত্রী প্ল্যান করেছিলেন এবারের জন্মদিনে নিজের বয়স সকলকে জানাবেন। বয়স নিয়ে  খুব একটা মাথা ঘামাতেন না অভিনেত্রী। কিন্তু অনেকেই নাকি তা জানতে চাইতেন। তাই ঠিক করেছিলেন এবারের জন্মদিনে লোকজনের কৌতূহলে জল ঢেলে সত্যিটা জানিয়ে দেবেন। সেই মতো আগে থেকেই ঘোষণা করেছিলেন, লাইভে এসে প্রমাণসহ জানাবেন নিজের আসল বয়স।

এই পোস্টের একটি ভিডিওতেই অভিনেত্রীকে বন্ধুদের সঙ্গে টেবিলে বসে টাকিলা শট নিতে দেখা যায়। সেই ভিডিওটিই ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ শ্রীলেখার। এতেই বেজায় ক্ষুব্ধ অভিনেত্রী। ফেসবুকে নিজের ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “আমার টাকিলা শট নেওয়া ভিডিও তৃণমূলের ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়তো খুব কষ্ট পেয়েছে আমার দামি মদ খাওয়া দেখে। আহারে… নিজের বাড়িতে নিজের পয়সায় নিজের জন্মদিনে খেয়েছি… বেশ করেছি, কারও অনুপ্রেরণায় খাইনা আর ঘোমটার নিচে খ্যামতা নাচি না বুঝলি চোরের দল?” 

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

Stay Connected

Get Newsletter

Featured News


Editors Choice