ছোটপর্দায় ফের দুর্গা সাজছেন শুভশ্রী
সম্প্রতি খবরে এসেছে কালার্স বাংলার জন্য দুর্গা সাজছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আর এবার খবর হল, গত বছরের মতো জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে এবারও মা দুর্গা রূপে দেখা যাবে শুভশ্রীকে (Subhashree)। খবর অনুযায়ী, ইতিমধ্যেই শুভশ্রীর এই অনুষ্ঠানের শুটিং হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যমকে শুভশ্রী জানিয়েছেন, ছোটবেলা থেকেই মহালয়ার অনুষ্ঠান দেখে দুর্গা সাজার ইচ্ছে করত। সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। শুভশ্রীর কথায়, মা হওয়ার পর মহালয়ার অনুষ্ঠানের অংশ হওয়াটা বেশ চ্যালেঞ্জের। তবে আত্মবিশ্বাসী শুভশ্রী জানিয়েছেন, আমি বরাবরই সাহসী। মা হওয়ার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। মা দুর্গার আত্মবিশ্বাসের সঙ্গে কোথাও সেটা মিলে যায়’।
More News:
19th September 2022
19th September 2022
31st August 2022
জন্মদিনে মদ্যপানের ভিডিও ভাইরাল করা হয়েছে, ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা
31st August 2022
ফিরছে ‘দ্য কপিল শর্মা শো’, অনুরাগীদের সুখবর দিলেন কমেডিয়ান নিজেই















Leave A Comment