বাবরি ও গোধরা সংক্রান্ত সমস্ত মামলায় ইতি টানল সর্বোচ্চ আদালত।

Share Link:

বাবরি ও গোধরা সংক্রান্ত সমস্ত মামলায় ইতি টানল সর্বোচ্চ আদালত।

বাবরি মসজিদ ধ্বংস (Babri Masjid) এবং গোধরা (Godhra) মামলায় সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যা পিটিশন দায়ের করা হয়েছিল, সবগুলি বন্ধ করে দেওয়া হল। শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, ২০১৯ সালে বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করা হয়েছিল। সেই রায়ের প্রেক্ষিতে অন্য মামলাগুলির কোনও অর্থ হয় না। অন্যদিকে গোধরা পরবর্তী সাম্প্রদায়িক অশান্তি ঘিরে যা মামলাগুলি হয়েছিল, তার অধিকাংশেরই তদন্ত সম্পূর্ণ করেছে বিশেষ তদন্তকারী দল। তাই সুপ্রিম কোর্টে এই মামলাগুলির বিচার করার আর দরকার নেই।

মঙ্গলবার সকালে শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, রাম জন্মভূমি বনাম বাবরি মসজিদ মামলা নিয়ে যা রায় দেওয়া হয়েছিল, তারপরে বেশ খানিকটা সময় কেটে গিয়েছে। তাই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাগুলি ভিত্তিহীন। গোধরা কাণ্ডের পরে গুজরাটের সাম্প্রদায়িক হিংসা সংক্রান্ত ন’টি মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে আটটি মামলার তদন্ত করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল। সেই কারণেই এই দু’টি ঘটনা সংক্রান্ত মামলা চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।

More News:

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

Stay Connected

Get Newsletter

Featured News


Editors Choice