১০০ দিনের কাজ থেকে কোটি টাকা উদ্ধার, ভাইরাল ভাদুগানে উঠে এল পার্থ-অর্পিতাও
কমলকৃষ্ণ দে, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস, পূর্ব বর্ধমান ও কলকাতা: বাংলার সমাজ জীবনের সঙ্গে জড়িয়ে বাংলার প্রাচীন লোক সংস্কৃতি। সেই লোক সংস্কৃতিরই একটি দিক হল ভাদু গান। সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা উঠে আসে বাংলার এই লোকগানে (Folk Song)। সাম্প্রতিক কালে বাংলার সমাজ-রাজনীতি আলোড়িত হয়েছে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায়। দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে মন্ত্রীর জেলযাত্রা হয়েছে। এসবই এবার উঠে এসেছে ভাদুগানে (Bhadu Song)। পাশাপাশি সেখানে জায়গা পেয়েছে ১০০ দিনের কাজের (100 Days Work) নানা সমস্য়ার কথাও। এই গানটি পোস্ট করেছেন পূর্ব বর্ধমানের এক বাম কৃষক নেতা বিনোদ ঘোষ। তারপরেই যা ভাইরাল। আর ওই গান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
More News:
চাকরি দেওয়ার নামে প্রতারণা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার
তাপস, কুন্তল ও নীলাদ্রির ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের
























Leave A Comment