শুভেন্দুর মিছিলে পাথর ছোড়ার অভিযোগ, কালো পতাকা, বিক্ষোভ, ধুন্ধুমার তারকেশ্বরে
নবান্ন অভিযানের প্রস্তুতিতে হুগলির তারকেশ্বরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিল ঘিরে ধুন্ধুমার। বিজেপি (BJP) নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশে কালো পতাকা দেখিয়ে মহিলাদের বিক্ষোভ। পাশাপাশি মিছিলে পাথর ছোঁড়ার অভিযোগ। সবমিলিয়ে তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে তুলকালাম।বিজেপির পক্ষ থেকে যাবতীয় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে। বিজেপি নেতা রাহুল সিনহার খোঁচা, 'তৃণমূল ভয় পাচ্ছে'। পাল্টা রাজ্যের শাসকদলের পক্ষে শুভেন্দুর মিছিল থেকেই উত্তেজনা তৈরির চেষ্টার পাল্টা অভিযোগ। পাশাপাশি তৃণমূল নেতা শান্তনু সেনের বক্তব্য, 'নবান্ন অভিযান ফ্লপ হবে জেনেই বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপির'।
More News:
চাকরি দেওয়ার নামে প্রতারণা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার
তাপস, কুন্তল ও নীলাদ্রির ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের
























Leave A Comment