চাঁদে পৌঁছনোর নতুন মিশন! স্বপ্ন দেখাচ্ছেন মাইক সারাফিন

Share Link:

চাঁদে পৌঁছনোর নতুন মিশন! স্বপ্ন দেখাচ্ছেন মাইক সারাফিন

নাসার মুন মিশনের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ আজ সোমবার, ২৯ অগস্ট। গ্রিক পুরাণে আর্টেমিসের কাহিনি আছে। আর্টেমিস অ্যাপোলোর যমজ বোন। আর তিনি চাঁদের সঙ্গে সম্পর্কিত এক দেবী। ফলে এই মিশনের নাম আর্টেমিস হওয়ার যথেষ্ট কারণও আছে। নাসা আগামি দিনে মঙ্গলে যে মিশন সফল করতে চায়, এ এক হিসেবে তারই একটা মহড়া। চাঁদে মানুষকে পাঠানোই শুধু নয়, সেখান থকে তাঁদের ফিরিয়ে আনার মতো একটা প্রকল্পের পরিকল্পনাই করেছে আর্টেমিস। আজ, ২৯ অগস্ট 'আনম্যানড' একটি রকেট আকাশে উড়বে। উৎক্ষিপ্ত হবে সে চাঁদের দিকে যাওয়ার জন্য। আর এ হেন একটি মহা পরিকল্পনার পিছনে যে মানুষটি রয়েছেন তিনি হলেন মাইক সারাফিন। আর্টেমিস মিশন ম্যানেজার। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হবে। 

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

Stay Connected

Get Newsletter

Featured News


Editors Choice