ভুয়ো ও ভারত বিরোধী, ৮টি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র
'ভুয়ো, ভারত বিরোধী ও সাম্প্রদায়িক' কনটেন্ট। এই অভিযোগে ৮টি ইউটিউব চ্যানেল ও একটি ফেসবুক অ্যাকাউন্টকে ব্লক কর ভারত সরকার। ৮টি ইউটিউব চ্যানেলের মধ্যে ৭টি ভারত থেকে চালানো হত। আরেকটি চলত পাকিস্তান থেকে। অভিযোগ, এই চ্যানেলগুলি তাদের ভিডিয়োর থাম্বনেইলে 'ভুয়ো ও উস্কানিমূলক' ফটো ব্যবহার করছিল। নিউজ অ্যাঙ্করদের ছবি থেকে টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে দর্শকদের বিভ্রান্ত করছিল। এরফলে গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মোট ১০২টি চ্যানেল ব্লক করল কেন্দ্রীয় সরকার। ২০২১ আইটি রুলসের অধীনে জরুরি ক্ষমতা প্রয়োগ করেই এই চ্যানেলগুলিকে ব্লক করা হয়েছে। এই ৮টি ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবারের সংখ্যা ৮৬ লাখ। ভিউজ ১১৪ কোটিরও বেশি।
More News:
হোয়াটসঅ্যাপে নয়া চমক! নতুন আপডেটে দারুণ স্বস্তি পেতে পারেন ইউজাররা
ফোনেই ওত পেতে হ্যাকাররা, সামান্য ভুলে খোয়াতে পারেন সব টাকা!
খুব শিগগিরই জিও ৫জি হাতে পাচ্ছে কলকাতাবাসী, কবে? জানালেন মুকেশ













Leave A Comment